1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ত্রিশালে তিনদিনব্যাপী ১২৬তম নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২৫, ২০২৫,
  • 468 Time View
672

ত্রিশালে তিনদিনব্যাপী ১২৬তম নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান গফরগাঁও ময়মনসিংহ

নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে তিনদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) বিকেল ৩টায় কবির বাল্যস্মৃতি বিজড়িত সরকারি নজরুল একাডেমি (সাবেক দরিরামপুর হাইস্কুল) মাঠে তিনদিনব্যাপী এ জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়। একইসাথে নজরুল বইমেলা ও নজরুল মেলারও উদ্বোধন করা হয়। পরে একই মাঠের নজরুল মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া,ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম,
নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য-২ ডাঃ মাহবুবুর রহমান লিটন। স্মারক বক্তা ছিলেন কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী ও নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুতফুন নাহার।

এদিকে ত্রিশালে জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়েও ২দিন ব্যাপী জন্মজয়ন্তী শুরু হয়েছে।
উদ্বোধনী দিবসে সকাল ১১টায়
নজরুল ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য
প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান,বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড জয়নুল আবেদীন সিদ্দিকী,বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন,কবি নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জেহাদ উদ্দীন। স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026