1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু গ্রুপের সংঘর্ষে আহত ৪

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 161 Time View
142

রফিকুল ইসলাম রনজু (কুড়িগ্রাম)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে। আহতরা হলেন সবুজ, রঞ্জু এবং অপর পক্ষে মেহেদী ও রাফি। পরে তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার ২২ মে ২০২৫ উপজেলার শহীদ মিনার চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক সমন্বয়ক উপস্থিত হয়ে সবুজের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প ও অর্থের বিষয় কথা বলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান রনিসহ অনেকেই। এ বিষয় নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। উভয়ের মধ্যে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪ জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

সংঘর্ষের ঘটনায় সাজেদুল ইসলাম সবুজ জানান, কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহিদ মিনার চত্বরে ডাকা হয়। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু ছেলে রন্জু মিয়ার সাথে তর্কে জড়ায় এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করে। মেহেদী হাসান রনি জানান, সবুজ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিতভাবে হামলা করে।

রাফি জানায়, সবুজ বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাম ভাঙিয়ে উপজেলায় প্রকল্প, নানা-অনিয়ম দুর্নীতি করে আসছে। সে যেনো নতুন করে কোন অনিয়ম দুর্নীতিসহ সুবিধা নিতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয় কোন পক্ষ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে, কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026