1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাজারে আসতে শুরু করেছে মৌসুমী সব ফল

নিকশন চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 151 Time View
110

নিকশন চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বর্তমানে দেশীয় বাজারে আসতে শুরু করেছে মৌসুমী সব ফল। আর এই মৌসুমী ফলের একটি বড় অংশ আসে দেশের তিন পার্বত্য জেলা থেকে। কেননা পাহাড়ি অঞ্চলেই সবচেয়ে বেশি মৌসুমী ফলের চাষ হয়ে থাকে। পাহাড়ের মৌসুমী ফলের মধ্যে অন্যতম একটি ফল হচ্ছে আম।

পাহাড়ে উৎপাদিত এসব আম স্বাদে, গন্ধে অতুলনীয় হওয়ায় সারাদেশেই এর কদর রয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে প্রতিবছরই আমের ভালো ফলন হয়ে থাকে। এবারও পাহাড়ের কয়েকটি বাগানে গিয়ে দেখা গেছে গাছে গাছে আমের সমাহার।

তবে এসব আম পরিপক্ক হয়ে লাল রং ধারণ করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। বর্তমানে গাছের এসব আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব আম বাজারে চলে আসবে।

বর্তমান আমবাগানের অবস্থা জানতে চাইলে উপজেলার স্থানীয় আমচাষী মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা, সুবিমল চাকমা, মোঃ জয়নাল সহ কয়েকজন চাষী জানান, এবছর আমের ভালো ফলন এসেছে। তবে কিছু কিছু গাছে আমের ফলন নেই। এছাড়া বৃষ্টিপাত কম হওয়াতে তার একটু প্রভাব পড়েছে। তবে সকলেই ধারণা করছেন, কিছুদিনের মধ্যে বাজারে এসব আম পাওয়া যাবে এবং সকলে বেশ লাভবান হবেন।

এদিকে কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, প্রতিবছরই কাপ্তাইয়ে আমের ভালো ফলন হয়ে থাকে। বিশেষ করে পাহাড়ী জায়গায় অবস্খিত আমবাগান গুলোতে সবচেয়ে বেশি আমের ফলন হয়। পাহাড়ী এসব বাগানের বেশ কিছু অংশজুড়ে সবচেয়ে বেশি চাষ হয় জনপ্রিয় আম্রপালি জাতের আম। পাহাড়ের এই আম্রপালি স্থানীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে।

এছাড়া দেশি, বিদেশি বিভিন্ন জাতের আম চাষ করে কাপ্তাইয়ের স্থানীয় চাষীরা বেশ লাভবান হয়ে থাকে। কাপ্তাই উপজেলা কৃষি অধিদপ্তর থেকে চাষীদের বিভিন্নভাবে সহযোগীতা করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026