1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৮:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে নি,হ,ত ২

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 207 Time View
134

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে একটি মটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২০ মে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)।

নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আহত ব্যক্তির নাম প্রশান্ত হালদার(৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে।

এ সময় পাখিভ্যানের যাত্রী ও মটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এদের মধ্যে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

হাসপাতালে চি‌কিৎসাধীন আহত প্রশান্ত হালদার ব‌লেন,আমার মটরসাইকেল পেছ‌নে ছিল। ট্রা‌কের সা‌থে সাম‌নের মটরসাইকে‌লের সংঘর্ষ হ‌লে আমার মটরসাইকেলের সা‌থে ধাক্কা লা‌গে। তখন আমিও রাস্তায় ছিট‌কে প‌ড়ি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন,ঘটনা শোনার পর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনিট ঘটনাস্থ‌লে গি‌য়ে মটরসাইকে‌লে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে। ত‌বে আগু‌নে মটরসাইকেল‌টি পু‌রে গে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম বলেন,জান‌তে পে‌রে‌ছি দুইজন মারা গে‌ছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ ক‌রে থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026