1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৯:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কক্সবাজারে ৫০০শয্যার মেডিকেল কলেজ অনুমোদন তদবিরের কথা জানাল বিএনপির নেতা

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 227 Time View
146

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১৭ বছর পর কক্সবাজার ৫০০শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে তদবিরের বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টার কথা জানিয়েছেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।

এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্টে একটি পোস্ট করেছেন কাজল। সেখানে তিনি শুরুতেই লিখেন – “৫ই আগস্ট’২৪ এর মাস তিনেক পরে বন্ধু ডাঃ আলম (শিশু বিশেষজ্ঞ) তৎকালীন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ফরহাদকে নিয়ে আমার বাসায় একটি আবেদনপত্র দিয়ে বললেন কক্সবাজার মেডিকেল কলেজের প্রস্তাবিত ৫০০ বেড এর হাসপাতাল নির্মাণের তদবির করার জন‍্য।”

এরপরই এই নেতা তুলে ধরেন কিভাবে ঢাকায় গিয়ে হাসপাতালের চূড়ান্ত অনুমোদনের জন্য কাজ হয়েছে। তিনি লিখেন- “মাননীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিচিত কক্সবাজার সন্তান লন্ডন প্রবাসী মোর্শেদের সাথে মাননীয় উপদেষ্টার ঢাকাস্থ বাসায় ডাক্তার ফরহাদের দেওয়া আবেদনপত্র পত্রটি হস্তান্তর করি। পরবর্তীতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদকে অবহিত করলে তিনি হাসপাতাল নির্মাণের বিষয়ে মাননীয় পুর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানকে অনুরোধ করলে। মাননীয় উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ সাহেবকে আশ্বস্ত করেন। এরপর মোরশেদের কাছ থেকে ধারাবাহিক তদবির কথা শুনতাম। কয়েকদিন আগে মোর্শেদের কাছে জানলাম আমাদের সকলের প্রচেষ্টা সফল হয়েছে।”

মঙ্গলবার হাসপাতাল নির্মাণের বিষয়টি চূড়ান্ত অনুমোদন লাভ করে জাতীয় ক্রয় কমিটির সভায়। যার জন্য বিএনপির প্রভাবশালী এই নেতা স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ওই ফেইসবুক পোস্টে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026