1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধড়ক পিটিয়ে একজনকে জখম

মোঃ সুজন আহম্মেদ,স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 141 Time View
108

মোঃ সুজন আহম্মেদ,স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রেজাউল মোল্লা (৫২), নামের একজনকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রেজাউল ভবানীপুর এলাকার বাসিন্দা। গত ০৮ মে বিকাল ৪টার দিকে হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উপজেলার চৌবাড়ীয়া হারোপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত রেজাঊল মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় তার ভাই মোঃ সোহেল রানা (৩৫) ৫ জনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে,গত ০৭/০৫/২০২৫ খ্রি. আহত রেজাউলের ভাতিজা মোঃ লিমন (২৫) তার মোটরসাইকেল নিয়ে ভাঙ্গুড়া বাজারে আসার পথে মোঃ আমিনুল মন্ডল (৪৫) বেপরোয়া ভাবে সিএনজি চালিয়ে তার ভাতিজার মোটরসাইকেলে লাগিয়ে দেয়। তখন ভাতিজার সাথে আমিনুলের সাতে বিবাদীর তর্ক-বির্তক হয়।

তর্ক-বির্তকের এক পর্যায়ে তার ভাতিজা মোটরসাইকেল নিয়ে চলে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ আমিনুল মন্ডল (৪৫), পিতা- মৃত খোদেন, মোঃ নাহিদ (২৮), পিতা- মোঃ আমিনুল, মোঃ সোহান (২৫), পিতা- মোঃ হেলাল, সর্ব সাং-ভবানীপুর, মোঃ শফি (৫৫), পিতা- মৃত খোরজান, সাং-ভাঙ্গুড়া দক্ষিণপাড়া, মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা-খুরজান মন্ডল, সাং-চৌবাড়ীয়া হারোপাড়াসহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে গত ০৮/০৫/২০২৫ খ্রি.

বিকাল ৪টার দিকে পরিকল্পিত ভাবে দলবদ্ধ হয়ে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাঙ্গুড়া থানাধীন চৌবাড়ীয়া হারোপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মোঃ রেজাউল মোল্লা (৫২), পিতা- মৃত শাহাদৎ মোল্লা, সাং-ভাঙ্গুড়া দক্ষিণ পাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা এর পথরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় রেজাউল বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা রেজাউলকে এলোপাথারী লাঠি সোঠা দিয়ে বেধড়ক পিটিযে আহত করে ফেলে রেখে চলে যান।

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার স্থানীয়দের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রেজাউলের মাথায় ৫টি সেলাই রয়েছে।এ ঘটনায় তার ভাই সোহেল রানা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন,লিখিত পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026