1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হকের কবর জিয়ারত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 219 Time View
142

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ভারুইল গ্রামের কৃতি সন্তান, বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীণ রাজনীতিবিদ নাজমুল হকের কবর জিয়ারত, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকাল ৪টায় মরহুম নাজমুল হকের নিজ বাড়িতে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন তার দুই পুত্র নাহিদুল হক ও নাদিমুল হক এবং জামাতা উজ্জ্বল মিয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি এখলাছ উদ্দিন বাবুল, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আক্তার হোসেন বাবুল,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক সাহিদ মাস্টার, রাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি গফুর হাসান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পল্টন, আবু সায়েম, মো. চানু মিয়া, বিপ্লব, জুয়েল প্রমুখ।

এছাড়া পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চমক ফকির, সাবেক সদস্য নাজিমুদ্দিন লালু মেম্বার, বাচ্চু মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল ইসলাম ইমন, দক্ষিণ জেলা যুবদলের সদস্য ওয়াদুদ মিয়া ও সারোয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আকরাম তসলিম, সদস্য হানিফ খান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তৃতাকালে আলমগীর মাহমুদ আলম বলেন, “বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন গফরগাঁওয়ে তৃণমূল থেকে বিএনপিকে গড়ে তোলার অন্যতম কারিগর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন আওয়ামী লীগ এমপি দ্বারা নির্যাতিত হোন। এ ঘটনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখতে আসেন এবং তার চিকিৎসার দায়িত্ব নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”

সভায় প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026