1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আনন্দে আত্মহারা একসাথে ৬ সন্তানের জন্মদাতা মা বাবা

হারাধন চক্রবর্তী, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ১০, ২০২৫,
  • 217 Time View
123

হারাধন চক্রবর্তী, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

একসঙ্গে ৬ সন্তানের জন্ম, আনন্দে আত্মহারা মা-বাবা আজ শনিবার দুপুর চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে একসঙ্গে ছয় সন্তান প্রসব করেছেন এক নারী। এদের মধ্যে ৫ মেয়ে ১ছেলে। শিশুদের নিয়ে আনন্দে আত্মহারা মা মরিযম বেগম(৩০) ও বাবা নুর মোহাম্মদ।

বিশ্বের কোটি নারীর মধ্যে এ মুহূর্তে তিনিই বিরল এই রেকর্ড স্থাপন করলেন। মরিয়ম বেগম ও তার স্বামী নুর মোহাম্মদ থাকেন জাকির পাড়া,ঈদগাঁ,কক্সবাজার ।

৬ সন্তানের জননীর নরমাল ডেলিভারি করেছেন চট্টগ্রাম এ খ্যাতনামা অভিজ্ঞ ডাক্তার নাজনিন সুলতানা লুলু,এমবিবিএস,এফসিপিএস,( গাইনী ও অবস্)।হাসপাতালের ডিপুটি ম্যানেজার জনাব জিয়াউল হক বলেন দুপুর আনুমনিক ১২.২০ মি: হাসপাতালের চিকিৎসক, নার্স,স্টাপদের সাহসীকতা, দক্ষতা,ধৈর্য্য আন্তরিকতা,নিরলস পরিশ্রমে প্রসুতী নরমাল ডেলিভারী সম্ভব হয়েছে।

চিকিৎসকরা জানান, জন্মের সময় শিশুদের ওজন স্বাভাবিক ছিল। তারা সুস্থ আছে। সুস্থ আছেন তাদের মা-ও। তা সত্ত্বেও বাসায় নেওয়ার আগে পর্যন্ত শিশুদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হবে।

একসঙ্গে ছয় সন্তান জন্ম হওয়াকে ইংরেজিতে সেক্সটুপ্লেটস বলা হয়। এটা বিভিন্ন রকম হয়। এক্ষেত্রে আলাদা ছয়টি ডিম্বাণু শুক্রানুর সঙ্গে নিষিক্ত হতে পারে। আবার অন্য সেক্সটুপ্লেটসগুলো একই রকম হয়। অর্থাৎ একটি উর্বর ডিম্বাণু বিভক্ত হয়ে অনেক ভ্রূণ সৃষ্টি করে। কখনো কখনো এই ডিম্বাণু বিভক্তি একাধিকবার হতে পারে। ফলে তা থেকে তিনটি বা কখনো কখনো ছয়টি শিশুর জন্ম হতে পারে। এক্ষেত্রে একই রকম কয়েকটি যমজের জন্ম হতে পারে। সেক্সটুপ্লেটস পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুরা সবাই ছেলে, মেয়ে অথবা উভয়ের মিশ্রণে জন্ম নিতে পারে। আইডেনটিক্যাল বা একই রকম ভ্রূণ তৈরি করে যে শিশুর জন্ম হয়, তাদের একই লিঙ্গ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026