1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রূপগঞ্জে অনুমোদন না থাকায় হাউজিং প্রকল্পে প্রশাসনের অভিযান

আরিফুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ।
  • Update Time : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫,
  • 125 Time View
99

আরিফুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তাছবীর হোসেন।

অভিযানে ‘মর্ডান জমিদার সিটি’ নামের একটি অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই প্রকল্পের কর্তৃপক্ষ স্থানীয় কৃষকদের কৃষিজমিতে অবৈধভাবে বালু ফেলে এবং জোরপূর্বক জমি দখল করে আসছিল। এর ফলে প্রকৃত জমির মালিকরা তাঁদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ হয়ে ভূমিহীন হয়ে পড়ছেন। এছাড়া, কৃষিজীবিকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।

স্থানীয়রা জানান, এমন বেআইনি কার্যক্রমের ফলে একদিকে যেমন কৃষকদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে চাষযোগ্য জমি কমে যাওয়ায় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমির প্রকৃত মালিকদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026