1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইগাতীতে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রির অপরাধে অর্থদন্ড

আবু কাওসার সিয়াম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 156 Time View
136

আবু কাওসার সিয়াম, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর ও পাইকুড়া বাজারে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে দুই হাজার টাকা অর্থদন্ড সহ অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আমগুলো ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৬মে) বিকেলে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল।

জানা গোছে, গেলো বেশ কিছুদিন যাবৎ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম এনে ঝিনাইগাতী সদর ও পাইকুড়া বাজারে মুল্য তালিকা প্রদর্শণ না করেে উচ্চমূল্যে বিক্রি করে অধিক মুনাফা করছে ব্যবসায়ীরা। যাহা স্বাস্থ্যের জন্যে মারাক্তক হুমকি ও ক্ষতিকর। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সরেজমিনে তদন্তে গিয়ে এর সত্যতা পান। সেইপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি মোতাবেক দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদন্ডসহ অপরিপক্ক আমগুলো ধ্বংস করা হয়। এসময় বাজারের ইজারাদার, থানা পুলিশ ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,

সামান্য অর্থদন্ডের মাধ্যমে প্রাথমিক ভাবে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রেতাদের সতর্ক করা হলো। ভবিষ্যতে এমন কাজের সাথে লিপ্ত থাকলে জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বড় দন্ড প্রদান করা হবে। এছাড়া এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026