1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে রেলগেইট এলাকার রাস্তার বেহাল অবস্থা দুর্ভোগে ভুগছেন জনগণ

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 171 Time View
213

আদিলুর রহমান, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের শিবগঞ্জ রোডের রেলগেইট এলাকার দুই পাশের রাস্তার বেহাল দশা এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দে চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে করে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

চালকরা জানাচ্ছেন, এ রাস্তায় চলাচলের সময় গাড়ির চাকা গর্তে পড়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। অনেক সময় বাস, অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে যাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটছে। স্থানীয়দের অভিযোগ, রেলগেইট সংলগ্ন অংশে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে।

একাধিক বাসিন্দা বলেন, “আমরা দিনের পর দিন এই দুরবস্থার মধ্যে চলাচল করছি। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষ সবারই ভোগান্তি চরমে। রাস্তাটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

তারা দ্রুত সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের হস্তক্ষেপ এবং রাস্তার পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসনের নজরদারি এবং কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026