1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে  বিটিএমএ প্রেসিডেন্ট

মোজাম্মেল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 191 Time View
234

মোজাম্মেল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশের স্বার্থে ভারত থেকে সূতা ও কাগজ আমদানী বন্ধ করাতে সক্ষম হয়েছি। রাজনৈতিক দলের বিভেদের কারণে গণতন্ত্র আবারও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ সংস্কারের কথা বলেছিল। এর একটাই কারণ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্রে মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ভালো যত কাজ তার ৭০ ভাগ বিএনপি করেছে। শহীদ জিয়াউর রহমানের সময় থেকেই দেশের সংস্কার শুরু করেছে বিএনপি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিল। গণতন্ত্রের মতপার্থক্য থাকাই স্বাভাবিক, রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হোক, এটা আর চাইনা। তারুণ্যের আইকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা। যারা বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছেও ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই অনেক সমস্যার সমাধান তৃণমূলেই সম্ভব। গেল ১৫ বছর দেশে জবাবদিহিতা ছিল না বলেই লুটপাট, দুঃশাসন, অনিয়ম করেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ।শুক্রবার বিকালে চৌমুহনী পৌরসভার হোয়াইট হাউজ প্রাঙ্গনে বেগমগঞ্জের ১৬ ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিটিএমএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রæপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এম এ হাসেম ট্রাষ্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারটেক্স গ্রæপের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ  হাসেমের সহধর্মিণী ও বাংলাদেশের গর্বিত রতœগর্ভা মা সুলতানা হাসেম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আম্বার গ্রæপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সহধর্মিণী ফারহা রাসেল, চৌমুহনী পৌর বিএনপির সাবেক সভাপতি ও নরোত্তমপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন। অনুষ্ঠানে মোট ৪০ জন ব্যক্তিকে এ হুইল চেয়ার বিতরণ করা হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক এজিএস হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026