1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জের দূর্গাপুর কালিতলা এস,এন উচ্চ বিদ্যালয়ের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ ৮৬ লাখ টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন 

মোঃ আলামিন হোসেন প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 222 Time View
192

মোঃ আলামিন হোসেন প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা ছাকাতুন্নেছা(এস,এন)উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আ,র,ম শরিফুল ইসলাম জর্জ ও সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলায়মান আলীর কতৃক ঢাকা-রংপুর মহাসড়কের ৪ লেন প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি এল,এ শাখা কতৃক এল,এ কেস নং ০৫/১০১৭-১৮,জাবির নং ১৫২৬ এর অধিগ্রহণের ক্ষতিপূরন বাবদ পাওয়া অর্থ ৮৬ লাখ ৫৩ হাজার ৮৬৫ টাকা বিদ্যালয়ের এ্যাকাউন্টে না রেখে, বা উন্নয়ন না করে আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী,এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে দরবস্ত ইউনিয়ন পরিষদের সামনের সড়কে দূর্গাপুর কালিতলা এস,এন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির বর্তমান সভাপতি আব্দুর রউফ বিএসসির সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য মাজেদুর রহমান মিন্টুর সঞ্চালনায় বিদ্যালয়ের জমি অধিগ্রহণের ৮৬ লাখ ৫৩ হাজার ৮৬৫ টাকা আত্মসাতের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রংপুর মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক এটি এম আজাহারুল ইসলাম,জামায়াতে ইসলামী ওলামা বিভাগ দরবস্ত ইউনিয়নের সভাপতি হাফেজ শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,কালিতলা দূর্গাপুর এস,এন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আ,র, শরিফুল ইসলাম জর্জ ও সাবেক প্রধান শিক্ষক সোলায়মান আলী যোগসাজশী ভাবে বিদ্যালয়ের আত্মসাতকৃত অধিগ্রহণের অর্থ বিদ্যালয়ের এ্যাকাউন্টে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় তারা আইনি ব্যবস্থা নিবেন বলে জানান। এবিষয়ে দুর্গাপুর কালিতলা এস,এন উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে দূর্গাপুর এস,এন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান আলীর মোবাইলে বক্তব্য জানতে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026