1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২৯০০ কেজি চাল জব্দ

আবু কাওসার সিয়াম শেরপুর 
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 155 Time View
100

আবু কাওসার সিয়াম শেরপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার, হাতিআলগা এলাকা ও আশপাশের কয়েকটি স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের প্রায় ২৯০০ কেজি চাল জব্দ করেছে। ১৯ এপ্রিল শনিবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যেয় ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে।

এসময় অভিযানকালে কুসুমহাটি বাজার এলাকা থেকে ১২০০ কেজি, হাতিআলগা এলাকা থেকে ১৬১০ কেজি এবং একটি অটোরিকশা থেকে ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়। এসময় চাল পরিবহনে ব্যবহৃত ৩টি ব্যাটারী চালিত অটোরিকশা আটক করা হয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ওইসব চালের সাথে জড়িতরা পালিয়ে যায়। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান নেতৃত্ব দেন শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন রায়হান রাফি।

জানা গেছে, ঈদ ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিয়েছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল ইসলাম চাল জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, চাল থানায় নিয়ে আসা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026