1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
  • 275 Time View
337

মাহবুব হাসান মারুফ, স্টাফ রিপোর্টার: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অভিনব কৌশলে বহনকৃত ৭৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মামুনের নেতৃত্বে একটি দল নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর গ্রামের পালপাড়ার মোড়ে অবস্থান নেয়। এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ধাক্কাধাক্কির একপর্যায়ে পালিয়ে গেলেও অপর দুইজন—সানোয়ার হোসেন (৩৮), পিতা: ফজলুর রহমান, গ্রাম: ক্যাসাডাঙ্গা, রাজশাহী এবং নার্গিস আক্তার, পিতা: জব্বার হোসেন, গ্রাম: ইদুর বটতলি, নওগাঁ সদর কে আটক করা হয়।

আটককৃতদের ব্যাগে থাকা বিস্কুটের মোড়কে প্যাকেট খোলার পর বেরিয়ে আসে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদকগুলো বিস্কুটের প্যাকেটে ভরে পরিবহন করছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026