1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মতলব উত্তরে নিরাপত্তা প্রহরীর উপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

শহিদুল ইসলাম খোকন 
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫,
  • 137 Time View
103

শহিদুল ইসলাম খোকন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী আদুরভিটি বলাইখারকান্দি গ্রামের মো. রুস্তম আলী মিয়াজীর ছেলে মো. সোলেমান মিয়াজীর (৪০) উপর পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় সোলাইমান মিয়াজির পিতা মো. রুস্তম আলী মিয়াজি বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে প্রধান আসামী মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ১মাস পর গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ তাকে গ্রেপ্তার করেন।

জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ মার্চ সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা প্রহরী মো. সোলেমান মিয়াজীকে বলাইরখারকান্দি গ্রামে তার নিজ বাড়িতে একই এলাকার সাইফুল ইসলাম মিয়াজী ও তার ছেলে মো. হৃদয় মিয়াজী দেশীয় ধারালো ছুরি দিয়ে কোপ দিয়ে মো. সোলেমান মিয়াজীর ঠোঁট, গাল, ঘাড় ও বাম হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। বর্তমানে তিনি মৃত্যুর শয্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মালার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার মামলার ১নাম্বার আসামি মো. সাইফুল ইসলাম মিয়াজিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আশাকরছি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসব।

গ্রেপ্তারকৃত আসামি মো. সাইফুল ইসলাম মিয়াজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026