1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনসাধারণ

এ বি এম রব্বানী বাপ্পি স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫,
  • 190 Time View
124

এ বি এম রব্বানী বাপ্পি স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে ইসলামপুর রোড পর্যন্ত রাস্তার দুরাবস্থা এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকে পানি, সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। এতে করে চলাচলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে যায়। পথচারীদের জন্য পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাস্তায় জমে থাকা পানির কারণে দোকানপাটে ক্রেতার আনাগোনা কমে যায়, যার ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

একজন দোকানদার বলেন, “বৃষ্টি হলে ক্রেতারা আসতে পারেন না। আমাদের ব্যবসায় ভাটার টান পড়ে। দিনে দিনে ক্ষতিই হচ্ছে, লাভ তো দূরের কথা।”

এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অচিরেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে জনগণ এই ভোগান্তি থেকে মুক্তি পায়।”

স্থানীয়রা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026