1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উপজেলা প্রশাসনের আয়োজনে গফরগাঁওয়ে বৈশাখী উৎসবের বর্ণাঢ্য আয়োজন

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 166 Time View
142

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে নানা বর্ণাঢ্য আয়োজন। বর্ষবরণে থাকবে আনন্দ র‌্যালি, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি, ঘুড়ি উৎসবসহ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা খেলা ও বিনোদনমূলক কার্যক্রম।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, পহেলা বৈশাখের সকাল ৯টায় শুরু হবে বর্ষবরণ উৎসব ও আনন্দ র‌্যালি। এরপর সকাল ১০টায় গফরগাঁওয়ের ঐতিহাসিক বটমূলে পরিবেশিত হবে জাতীয় সংগীত এবং বৈশাখী গান। এসময় একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। দিনব্যাপী মেলায় থাকছে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া নানা ঐতিহ্য ও পণ্যের প্রদর্শনী।

প্রথম দিনের অন্যান্য আকর্ষণীয় আয়োজনের মধ্যে রয়েছে জারি গান (সকাল ১০:৩০ মিনিটে), লাঠি খেলা (১১টা), কাবাডি প্রতিযোগিতা (১১:৩০ মিনিটে), এবং হাঁস ধরা প্রতিযোগিতা (১২টায়)। এসব খেলা গফরগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

বিকেল ৩টায় শুরু হবে বর্ষবরণ উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন গান, নৃত্য ও আবৃত্তি। সন্ধ্যা ৭টায় আকাশ রাঙাবে বর্ণিল আতশবাজি।

দ্বিতীয় দিনে মেলা শেষে বিশ্বরোড ব্রিজের নিচে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা। অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন গফরগাঁওবাসীকে উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় অনেক ঐতিহ্য যেমন জারি গান, শাড়ি গান, কাবাডি, লাঠি খেলা ও হাঁস ধরা খেলাগুলো আবারও মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026