1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোয়েন্দা তথ্য: অবৈধ হাজার কোটি টাকা

সোহেল টাঙ্গাইল উপজেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 172 Time View
138

সোহেল টাঙ্গাইল উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিকাশ, নগদ ও রকেট—এই তিনটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্ট সিম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দেশে-বিদেশে অবৈধ ক্যাসিনো ব্যবসার পেছনে অর্থ পাচারের কাজে জড়িত। এ চক্রটি রাজধানীসহ বিভিন্ন এলাকায় গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তথ্য অনুযায়ী, এরা প্রতিমাসে একটি মাত্র এজেন্ট সিম ব্যবহার করে প্রায় ৩ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেন করে। এসব সিমের বিনিময়ে মূল সিমধারী বা কোম্পানিকে মাসিক ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। চক্রটির হাতে বর্তমানে ১০০টিরও বেশি এমএফএস এজেন্ট সিম রয়েছে, যার বেশিরভাগই
টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলের নামে রেজিস্ট্রার্ড।

বিশ্লেষকরা বলছেন, এই চক্রটি একেকটি সিমের মাধ্যমে মাসে কয়েক কোটি টাকা করে পাচার করায় প্রতি মাসে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০০ কোটি থেকে ১,০০০ কোটি টাকা। এভাবে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের কারণে রাষ্ট্রের রাজস্ব হানি হচ্ছে, পাশাপাশি দেশীয় অর্থনীতিও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

গোয়েন্দা সূত্র আরও জানিয়েছে, এসব কার্যক্রমকে ঢাকা দেওয়ার জন্য চক্রটি নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকাশ বা নগদ এজেন্টদের পক্ষে কমেন্ট করে বিভ্রান্তি ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রে এই কমেন্টগুলো হগড়া ইউনিয়নের বাইরে থেকে আসে, যা সন্দেহ আরও ঘনীভূত করছে।

এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026