1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গফরগাঁওয়ে বাজার কমিটির সভাপতিকে কুপিয়ে জখমের প্রতিবাদে অর্ধদিবস হরতাল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • Update Time : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫,
  • 223 Time View
135

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল পালন করছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে
গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল পালন করছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালেছবি: দৈনিক প্রভাতী বাংলাদেশকে জানান
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল পালন করছেন ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনকে কুপিয়ে জখমের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
আজ রোববার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আজ সকালে বাজারের সড়কে আগুন জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে প্রতিবাদ জানান আসাদুজ্জামানের সমর্থকেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির বহিষ্কৃত সদস্য ও উস্থি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির সরকারের সঙ্গে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান সুজনের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। বিতর্কের সূত্রপাত ঘটে কান্দিপাড়া বাজারে আসকর আলী উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন একটি মার্কেট নিয়ে। বিদ্যালয়ের জমিতে নির্মিত ১১টি দোকান দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সাবেক চেয়ারম্যান কবির সরকারের লোকজন মার্কেটটি দখল করেছেন বলে অভিযোগ করেন আসাদুজ্জামান।

এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গত শুক্রবার এ নিয়ে থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। আসাদুজ্জামানের সমর্থকেরা গতকাল শনিবার বিকেলে কান্দিপাড়া বাজারে বিক্ষোভ করেন এবং হামলাকারীদের বিচার দাবি করেন। আজ সকাল থেকে শুরু হয়েছে হরতাল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। হরতালের বিষয়ে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026