1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 243 Time View
123

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন কান্দিপাড়া বাজারে বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি ও সাধারণ জনগণ।
গত (১০ এপ্রিল) কবির গ্রুপ ও সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮.৩০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কবির গ্রুপ ও সুজন গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয় বলে জানা জানিয়েছেন স্থানীয় জনগণ ।
আহতদের মধ্যে রয়েছেন পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং উস্থি ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান সুজন (৪৮), উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম রহমান সফল (২৬) এবং ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল (২৫)। প্রত্যক্ষদর্শীরা দৈনিক প্রভাতী বাংলাদেশকে জানান, রামদাসহ ধারালো অস্ত্র ব্যবহার করে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

আশঙ্কাজনক অবস্থায় সুজনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পাগলা থানার কান্দিপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি এবং এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, হামলার সঙ্গে জড়িতদের মধ্যে কবির সরকার, আল শাহরিয়ার শাওন, রফিকুল ইসলাম কাইল্ল্যা, কায়সার আহমেদ এবং জালাল অন্যতম। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কবির সরকারকে ইতোমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাদের টার্গেট করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কান্দিপাড়ার শান্তি প্রিয় মানুষের দাবি অতি দ্রুত এমন অসস্তিশীল পরিবেশ স্বাভাবিক করার।কেননা এখনও এই বিষয়টি নিয়ে জনমনে অশান্তি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026