1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারন, বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা

মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : বুধবার, এপ্রিল ৯, ২০২৫,
  • 126 Time View
107

মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কেসিসির উদ্যোগে নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারন করা হয়েছে। আজ ৯ এপ্রিল দিনব্যাপি বিভিন্ন সড়কে ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়। কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। অবৈধ দখলদার অপসারনকালে স্টেশন রোড থেকে খাবার অনুপযোগী বরফ মিশ্রিত শরবত বিক্রয়ের অপরাধে মো: সোহেলকে ৫০০শত টাকা, ফুটপথে ডেকোরেটরের সামগ্রী ধৌত করার অপরাধে রয়েল মোড়স্থ ডেকোরটরের মালিক মো: কামাল হোসেন খানকে ৩ হাজার টাকা, ট্রেড লাইসেন্সের ভিন্নতা থাকায় সাতরাস্তা পান সিগারেট বিক্রেতা মো: বেল্লাল হোসেনকে ১০ হাজার টাকা, ফুটপথের ওপর ফ্রিজ রাখার অপরাধে শেরে বাংলা রোডস্থ সুজন এন্টারপ্রাইজের মালিক এহসানুল হক সিদ্দিক ( বেকারি ব্যবসায়ীকে) ১ হাজার টাকা,ফুটপথের ওপর মটর সাইকেল মেরামত করার অপরাধে মো: রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা, ফুটপথের ওপর লোহার শীট রাখার অপরাধে ওয়ার্কসপ ব্যবসায়ী মো: শহিদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে কেসিসির মালিকানাধীন বড় বাজার সংলঘ্ন নড়াইল কাছারীঘাট থেকে অবৈধ দখলদারদেরকে অপসারণ সহ বিভিন্ন সড়ক ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারন করা হয়। এসময় কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026