1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫,
  • 164 Time View
243

স্টাফ রিপোর্টার আদিলুর রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আজ (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে গফরগাঁও সরকারি কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, “ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর যে গণহত্যা চালানো হচ্ছে, তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। আমরা ছাত্রসমাজ হিসেবে এর প্রতিবাদে সোচ্চার।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিহাব হাসান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফাহিম এবং মাহিদুল ইসলাম মাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদল নেতা মিনহাজ, তোফায়েল, হামিম হাসান নীরব, নাঈম, আলিফ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মারুফ, শান্ত এবং তাওহিদ।
উক্ত কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন গফরগাঁও সরকারি কলেজের অনেক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা আরও বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজ গাজায় শিশুর কান্না থেমে গেছে, হাসপাতাল বিধ্বস্ত, শিক্ষাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমন সময় বিশ্ব সভ্যতা চুপ করে থাকতে পারে না। ফিলিস্তিন এখন শুধুই একটি রাষ্ট্রের নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক।”

তারা বলেন, “আমরা বাংলাদেশ ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ফিলিস্তিনের পাশে আমরা আছি, থাকবো। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। মুসলিম উম্মাহ ও বিশ্বজনগণের প্রতি আহ্বান, আসুন আমরা একসাথে ফিলিস্তিনের জন্য সোচ্চার হই।”

ছাত্রদলের পক্ষ থেকে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা প্রদানেরও জোর দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026