1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ছুটির দিনে ব্যাংকে উপচে পড়া ভিড় গ্রাহকদের। 

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 159 Time View
89

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিক্ষা মন্ত্রনালয়ের অনুরোধে আজ ২৮ মার্চ সোনালী, জনতা, অগ্রনী ও রুপালী ব্যাংক খোলা রাখা হয়েছে। এ চারটি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় আজ গ্রাহকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কর্মকর্তাদেরও। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস চলবে ৩ টা পর্যন্ত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে আজ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা গুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে শহরের ভিতরে মাত্র বয়রা শাখা খুলনা থেকে টাকা উত্তোলন করতে পারায় এই শাখায় গ্রাহকদের ভিড় দেখা যায়। ছুটির দিনে গ্রাহকদের ভিড় ও কাজে হিমশিম খেতে হচ্ছে উক্ত শাখার কর্মকর্তাদের। খালিশপুর থেকে আসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কাউসার জানান, নানান জটিলতার জন্য আমাদের একাউন্টে টাকা ঢুকেছে কাল বিকালে। রোজার শেষ সময় আর তখন ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিলো তাই যখন শুনলাম আজকে ব্যাংক খোলা থাকবে তখন একটু সস্তির নিশ্বাস ফেলেছিলাম। কিন্তু সকাল সকাল টাকা তুলে বাড়ি ফিরবো বলে এসেছিলাম। এসে দেখি এখানে অনেক ভিড় লাইনে দাঁড়িয়ে আছি।প্রসঙ্গত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন ভাতা করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিট ভুলের কারনে গত ডিসেম্বর থেকে অনেকের বেতন ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে আজ বৃহস্পতিবার অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে গতকাল ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহুর্তে অনেকের একাউন্টে বেতন যাওয়ায় অনেকেই টাকা তুলতে পারেননি। এদিকে শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রনালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা,অগ্রনী ও রুপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত লেনদেন হবে। আর খোলা থাকবে ৩ টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026