1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মির্জাগঞ্জ উপজেলায় যথাযোগ্য ভাবে মহান স্বাধীনতা দিবস পালন

মোঃ মাসুম বিল্লাহ প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 124 Time View
95

মোঃ মাসুম বিল্লাহ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস পালন। বুধবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার।

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে কসরত ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ নতুন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও শহিদুজ্জামান শাহিন মুন্সি প্রমুখ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে আরো রয়েছে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, শহীদদের উদ্দেশ্যে মসজিদ ও মন্দিরে প্রার্থনা ও পুরষ্কার বিতরণ।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনে আলাদা কর্মসূচিতে দিনটি পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026