1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা।

ঝিনাইদহ প্রতিনিধি ৷
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে
49

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কওসার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী ওই গ্রামের লুৎফর লস্কারের ছেলে। নিহত কওসার আলী বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।

স্থানীয়রা জানায়, গেল রাত ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহত কওসার আলীর মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে প্রায় ৫০/৬০ জন মুখোশধারী লোক এসে পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে রেখে গেছে। এ ঘটনার সাথে গ্রামের লোকজন জড়িত আছে। তিনি তার ছেলে হত্যার বিচার চান।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ২০১৪ সালে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যার শিকার হন । এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কওসার আলী সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট