মোঃ রুবেল আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধঃ
মাদারীপুর জেলার শিবচরের ড. নরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীর মধ্যে খাবার ও পানি বিতরণ করেন।
আজ ১জুলাই মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে শিবচরের ড. নরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক নিদের্শনায় এইচ.এস.সি পরীক্ষার্থীর মধ্যে খাবার ও পানি বিতরণ করেন। তিনি আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রথম এই কর্মসূচির আয়োজন করেছি । শিবচর মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে চাই ।
পরীক্ষার্থী শ্যামলী আক্তার বলেন, “ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষকনেতা নান্নু মোল্লার সহযোগিতায় আমি এবং আমার মা অনেক স্বস্তি পেয়েছি। এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
একই কথা বলেন, অভিভাবক পারভীন বেগম। তিনি বলেন, ছেলেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে এমন আয়োজন দেখে আমি মুগ্ধ। শুধু পরীক্ষার্থী নয়, আমাদেরও তারা ভালোভাবে বসার সুযোগ করে দিয়েছেন।