1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
৩১ দফার লড়াই শুরু তারেক রহমানের রাষ্ট্র মেরামতের বার্তা ছড়িয়ে দিলেন অ্যাডভোকেট মেসবাহ্ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

৩১ দফার লড়াই শুরু তারেক রহমানের রাষ্ট্র মেরামতের বার্তা ছড়িয়ে দিলেন অ্যাডভোকেট মেসবাহ্

মোঃ শাহ আলম মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
88

মোঃ শাহ আলম মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে, আজ মুকসুদপুর উপজেলার উজানী বাজারে লিফলেট বিতরণ করা হয়।

এই কার্যক্রমের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্। বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে তুলে দেওয়া হয় ৩১ দফা রূপরেখা সংবলিত লিফলেট। এতে অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অ্যাডভোকেট মেসবাহ্ বলেন,
“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো—জনগণকে এ রূপরেখা সম্পর্কে সচেতন করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন,
“বিএনপি চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে। তারেক রহমানের এই রূপরেখা জাতির ভবিষ্যৎ নির্ধারণে পথনির্দেশনা হিসেবে কাজ করবে।”

লিফলেট বিতরণকালে বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকে প্রশ্ন করে রূপরেখার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাওয়ায় নেতাকর্মীরা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

এ সময় বিএনপির মুকসুদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই ধরনের প্রচার কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, গত বছর তারেক রহমান ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেন, যেখানে বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, দুর্নীতিবিরোধী পদক্ষেপ, মানবাধিকার, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট