আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে নব-নির্বাচিত সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরিফুল আলম এবংসাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম-কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।নব-নির্বাচিত এই নেতৃত্বকে স্বাগত জানাতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন:মাজহারুল ইসলাম,সভাপতি, কিশোরগঞ্জ জেলা কৃষক দল।মুহাম্মদ মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক,হোসেনপুর উপজেলা বিএনপি;সাবেক মেয়র, হোসেনপুর পৌরসভা; সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা।আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি; সাবেক চেয়ারম্যান, শাহেদল ইউপি ও সাবেক ছাত্রনেতা।আ ফ ম জহিরুল ইসলাম, নেতা, হোসেনপুর উপজেলা বিএনপি।এছাড়াও, হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। হোসেনপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে নব-নির্বাচিত নেতৃবৃন্দ হোসেনপুর বিএনপির এই আন্তরিক ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।