তপন চন্দ্র সরকার, (কিশোরগঞ্জ)
হোসেনপুর উপজেলার দ্বীপেশ্বর মৌজার ১ নং খাস খতিয়ানের ৭২ নং দাগে ২.৬২ শতাংশ সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর ২০২৫) হোসেনপুর পৌর এলাকার উক্ত স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন হোসেনপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় পুলিশ ও গ্রামপুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। এ সময় আশেপাশের সাধারণ জনগণ সরকারি জমি উদ্ধার হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন সরকারি খাস জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।