তপন চন্দ্র সরকার,
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সভা পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রানা, সারোয়ার আলম সোহাগ ও আব্দুল মোমেন। সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পাশাপাশি জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়, যা সভার রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহ আরও উজ্জ্বল করে তোলে। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ঈসরাইল মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ (জিএস শরীফ), স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লা কায়সার শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদুজ্জামান নওশাদ, উপজেলা যুবদলের সভাপতি সাফায়েত হাসান সম্রাট, কৃষক দলের আহ্বায়ক আব্দুস সালাম, জেলা জাসাস সভাপতি বাবুল, ও গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা। এসময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। সভাস্থলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিলে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। এসময় ছাত্রঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রিপন রাজকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ গলায় ফুলের মালা পরিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করান। বক্তারা বলেন, কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ করছেন মাজহারুল ইসলাম। তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানান।