তপন চন্দ্র সরকার, স্টাপ রিপোর্টার
হোসেনপুর কিশোরগঞ্জ থেকে : কিশোরগঞ্জের হোসেনপুরে আল জামিয়াতুল কাদিরিয়া এতিমখানায় উদ্যেগে ৩৩ তম ইসলামী সম্মেলন আজ থেকে ২ দিন ব্যাপি (৩ থেকে ৪ ডিসেম্বর) অনুষ্টিত হচ্ছে । সম্মেলনে ১ম দিন সভাপতিত্ব করবেন, মুফতি আবুল বাসার ২য় দিন, মাওলানা শাব্বির আহমদ রশিদ ৷এতে ভারতবর্ষের আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী সহ আল্লামা খুরশিদ আলম কাসেমী, মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ, মাওলানা আমিনুল ইসলাম মাহিনন্দি,মাওলানা মুফতি আমিনুল ইসলাম সহ দেশ বরেন্য বক্তারা ওয়াজ ফরমাইবেন ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন,হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ফরিদ উদ্দিন আহমদ।