বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডারের অধীনে হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে হোমনা পৌরসভা অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মাহফুজুল ইসলাম । যুগ্ম আহবায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল করিম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ।
এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান, মোঃ আবু ইউসুফ ভূঞা , মোঃ মোজাম্মেল রহমান ও শহিদুর রহমান প্রকাশিত তালিকা।
আহ্বায়ক : হাজী মো. মাহফুজুল ইসলাম। সুতারমারা (উপশহর এলাকা), ডাকঘর ও উপজেলা: হোমনা, জেলা: কুমিল্লা।। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে অংশগ্রহণ করেছিলেন।
উল্লেখ্য, হোমনা উপজেলা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হোমনা উপজেলা স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদান রেখেছিলেন।
নবগঠিত আহবায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের।