জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে বিএনপির অন্যতম নেতা কাজী মোঃ শহিদুল্লাহ আজ দিনব্যাপী কৃষকদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।এই সময়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
লিফলেট বিতরণের সময় তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কাজী মোঃ শহিদুল্লা বলেন দেশের মানুষ আজ পরিবর্তন চায়। কৃষকের ন্যায্য অধিকার, ফসলের মূল্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দেশের উন্নয়নে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে।
স্থানীয় কৃষকরা জানান, তাঁরা দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন দেখতে চান। কৃষকরা আশা প্রকাশ করেন— বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নয়ন, সার ও বীজের সহজলভ্যতা, এবং কৃষি উপকরণের মূল্য নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে।
দিনব্যাপী এই লিফলেট বিতরণ ও প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক তরুণ-যুবকও কাজী শহিদুল্লাহর এই কর্মসূচিতে অংশ নেন।প্রচারণা শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।