প্রভাতী প্রতিবেদন
হবিগঞ্জের মাধবপুরে আর্মির যৌথ অভিযানে নকল কীটনাশক তৈরির মূলহোতা সহ তিনজনকে আটক করেছে। আটকৃত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়, সাইফুল ইসলাম (৩৩): দুই মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়।
মোঃ জামাল মিয়া (৫০) কে এক মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়। আলমগীর হোসেন (৩৫): দুই মাসের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করা হয়। তারা জানায় বহুদিন যাবত আসামিরা নকল কীটনাশক তৈরি এবং বাজারজাত করে যাচ্ছে। পরে তাদেরকে বহু চেষ্টা করে বিপুল পরিমাণ মালামাল সহ আটক করা হয়।