
স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং।
মোঃআরিফুর রহমান
জেলা প্রতিনিধি ঝালকাঠি।
আসন্ন এয়োদশ নির্বাচনে ঝালকাঠি -০১ ও ঝালকাঠি -০২ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনীত প্রাথী ও ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লখ্যে কার্যকর প্রচারনা ও মনিটরিং মিটিং করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যডভোকেট মুশফিকুর রহমান বাবু,র সঞ্চালনায় মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক,জেড আই কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ খলিলুর রহমান, এবং সহ আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট মাজহারুল ইসলাম তুহিন ও সদস্য আহসান উল্লাহ হাচান। বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, হেদায়েতুল ইসলাম সোহেল, ফোরকান সিকদার, হান্নান হাওলাদার, শহিদুল্লাহ শহিদ, আলি হায়দার মিন্টু, মামুন খাঁন,সাইদুল ইসলাম, রাকিবুল ইসলাম সাকি,কাইয়ূম তালুকদার, খোকন মৃর্ধা, মেহেদী হাসান,আরিফুজ্জামান তুষার,মাহাথির মোহাম্মদ, এবং গোলাম আযম খান সোহেল।