মোঃ হানিফ, দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ - কিছু স্বার্থনেষী মহলের কারণে ফেনী সদর উপজেলা ৯নং লেমুয়া ইউনিয়ন এর সাবেক ১নং ও ২নং ওয়ার্ড মধ্যম চাঁদপুর বর্তমানে ২ নং ওয়ার্ড দ:চাদপুর পানি নিস্কাসনের জন্য স্বাধীনতার পরবর্তী সরকার লেমুয়া বাজার চলাচল এর রাস্তায় একটি কালভার্টের ব্যবস্তা করেন।এর ফলে ১০০০ একর ফসলি জমি মালিকরা আবার ধান চাষ,রবিশস্য ও নানান রকম ফসল উৎপাদন করে আসছে।পরবর্তীতে অত্র এলাকার জনগণের দাবীর মুখে লেমুয়া ইউনিয়ন এর তখন কার চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরাইশী অএ ওয়ার্ডের মেম্বার শেখ কামাল কে পানি নিষ্কাশনের জন্য ডেনেজ এর কাজ করতে বলেন।ডেনেজ এর দু পাশে ইটের গাতুনি দিয়ে ওয়াল করে ডেনেজ তৈরী করে দেন,৭ /৮ বছর পর ডেনেজ এর ওয়াল কিচ্ছু টা নষ্ট হয়ে যাওয় অত্র এলাকার জনগণ আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে জোর দাবী করে যাতে ভালো একটা ডেনেজ তৈরী করে অএ এলাকার ফসলি জমি রক্ষা করা যায়।বিগত সরকারের আমলে চেয়ারম্যান সাহেব একটি বস্কডেনেজ এর ব্যবস্হা করেন কিন্তু দু:খ্যের বিষয় হলো কিছু স্বার্থনেষী মহল ডেনেজ এর উওর পাশে গর্ত করার কারণে ডেনেজটি ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে।এবং ডেনেজ এর উওর পশ্চিম পাশে ইন্ত ভুইয়া বাডির গণ কবরস্থান ও শেখ আহমেদ এর পারিবারিক কবরস্থান এর ও ক্ষতি হবে। ডেনেজ টি ভাঙ্গার সাথে সাথে এ দুটি কবরস্থান ও বর্ষা পানিতে তলিয়ে যাবে।এবং ফসলি জমির আবাদ নষ্ট হয়ে পতিত জমিতে রুপ ধারণ করবে।তাই এলাকা বাসীর দাবী বর্ষা মৌসুম আসার আগেই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্হা নিবেন।