মোঃ শফিকুল ইসলাম,উপজেলাঃ প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫ তারিখ ০৮.২০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে বিজিবি স্ক্যানিং রুমে লাগেজ চেক করে মোঃ শফিকুল ইসলাম(৪৬),পাসপোর্ট নম্বর B00745663 পিতাঃ সিরাজুল ইসলাম, গ্রামঃ হরনাথ পুর ঘোষ রোড় থানাঃ লালবাগ,জেলাঃ ঢাকা কে *সৌদি রিয়াল ১.১০,০০০/- এবং ইউএস ডলার,১০,০০০/- যার বাংলাদেশী টাকা সমান-৪৮,১৯,৯৯৫ /- আটচল্লিশ লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁচানব্বই টাকা* সহ আটক করা হয়।
উল্লেখ্য,উক্ত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ২০ নভেম্বর ২০২৫ তারিখে ব্যবসায়ী কাজে ভারতে গমন করেন। কলকাতায় হোটেল অবস্থানকালীন বাংলাদেশী নাগরিক লিটু তাকে রিয়ালও ইউএস ডলার গুলো দিয়ে বলেন।বাংলাদেশে আসার পরে তার কাছ থেকে জৈনিক ব্যক্তি ফোনে যোগাযোগ করে উক্ত রিয়াল ও ইউ এস ডলার নিয়ে যাবে।উক্ত আসামীকে বেনাপোল পোর্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন
মোঃ শফিকুল ইসলাম,উপজেলাঃ প্রতিনিধিতারিখঃ ২১/১১/২০২৫,০১৯৩০৫৭৮১৮৯