মহিদুল ইসলাম সোনাতলা বগুড়া উপজেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের জন্য একটি দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনাতলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।কর্মসূচির সভাপতিত্ব করেন মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার, সোনাতলা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক, বাংলাদেশ কৃষি অধিদপ্তর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাকিব হাসান।এছাড়া আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার জনাব মোঃ জাকিরুল ইসলাম, সোনাতলা উপজেলা কৃষি অফিস।প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, চর অঞ্চলের উপযোগী ফসল উৎপাদন কৌশল, সার ও পানি ব্যবস্থাপনা, বীজ সংরক্ষণ এবং ফলন বৃদ্ধির সর্বাধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষক-কৃষাণীরা আগ্রহের সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং নতুন প্রযুক্তি শিখে ভবিষ্যতে মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।আয়োজনে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সোনাতলা, বগুড়া।