মোঃ ইবনে আলী সরকার
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৪ নং বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়নের কৃতি সন্তান এডভোকেট আফতাবুজ্জামান বিপ্লব, অ্যাডভোকেট, জজ কোর্ট, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কৃতি সন্তান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল খালেক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ গোলাম কিবরিয়া, ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ মইনুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ মহির উদ্দিন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। উক্ত টুর্নামেন্টে দুটি দল অংশগ্রহণ করে—পার্বতীপুর সাফিউল একাদশ বনাম নীলফামারী ফুটবল টুর্নামেন্ট একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেন, তবে শেষ পর্যন্ত পার্বতীপুর সাফিউল একাদশ ২–০ গোলে নীলফামারী ফুটবল টুর্নামেন্ট একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা পরিচালনায় ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর কবির ওরফে মইনুল মেম্বার। উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।