এম এ মান্নান নওগাঁ
শিক্ষা মানুষের মৌলিক অধিকার, আর সেই শিক্ষার মাধ্যমে মানুষ নিজের জীবন ও সমাজকে গড়ে তোলে। আধুনিক বিশ্বের প্রতিযোগিতামূলক যুগে সঠিক দিকনির্দেশনা, সৃজনশীল চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আজকের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে ঘোলকুড়ি গ্রামের শান্ত ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে “সৃজনশীল প্রাইভেট একাডেমি”।গ্রামীণ শিক্ষার মানোন্নয়নে অবদান রাখতে এবং গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শহরমুখী না করে নিজ এলাকায় মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এ একাডেমির যাত্রা শুরু। ২০২৬ সাল থেকে নতুন একাডেমিক ইয়ারে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।সৃজনশীল প্রাইভেট একাডেমিতে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নিয়মিত ক্লাস পরিচালনা করেন। শিক্ষার্থীদের বুঝে শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা মুখস্থ না করে ধারণাভিত্তিক ও প্রয়োগভিত্তিক শিক্ষা গ্রহণ করতে পারে।
প্রতিদিনের পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে লেকচার শিট প্রদান করা হয়, যাতে তারা শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো ঘরে ফিরে পুনরাবৃত্তি করতে পারে। এই ধারাবাহিক অনুশীলন তাদের শেখাকে স্থায়ী ও মজবুত করে।শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। প্রতি বছরের শুরুতে ও মাঝামাঝি সময়ে আয়োজন করা হয় শিক্ষা সফর ও বার্ষিক পিকনিক, যা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, পারস্পরিক সম্পর্ক এবং দলগত কাজের চেতনা জাগিয়ে তোলে। তাছাড়া বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।সৃজনশীল প্রাইভেট একাডেমির মূল দর্শন হলো— “শিক্ষা মানেই জীবন গঠন।” আমরা শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন শিক্ষার্থীকে চিন্তাশীল, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। একাডেমির প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আন্তরিক, যত্নবান ও ধৈর্যশীল।
গ্রামীণ শিক্ষার এই কেন্দ্রটি কেবল একটি বিদ্যালয় নয়, বরং এটি এক পরিবার—যেখানে প্রতিটি শিক্ষার্থীকে ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়।এই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের পরিচালক হলেন জনাব মোঃ মোজাহারুল ইসলাম, বি.কম (সম্মান) ও এম.কম (ব্যবস্থাপনা) ডিগ্রিধারী এক অভিজ্ঞ শিক্ষানুরাগী। তিনি বিশ্বাস করেন—“একটি শিশুকে শুধু পাঠ্যবই নয়, বরং জীবনের পাঠ শেখাতে হবে।”তাঁর নেতৃত্বে একাডেমিটি ইতিমধ্যে এলাকায় শিক্ষার মানোন্নয়নে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সঠিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার জন্য প্রয়োজন মানসম্মত ও সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান। সৃজনশীল প্রাইভেট একাডেমি, ঘোলকুড়ি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে নিষ্ঠা, যত্ন ও নতুন উদ্যমে।আমরা বিশ্বাস করি— “যেখানে শিক্ষা, সেখানেই আলোকিত আগামী।শিক্ষক মন্ডলী হলেন-মোঃ মোজাহারুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও পরিচালক),মোঃ সারোয়ার জাহান রনি (উচ্চতর গনিত,রসায়ন),মোঃ আব্দুর রকিব (ইংরেজি), মোঃ আব্দুর রউফ সেন্টু (পদার্থ), গোপাল চন্দ্র (মানবিক), চিত্তরঞ্জন পাল (গনিত),মোঃ সামিউল ইসলাম (রসায়ন),মোঃ আঃ গাফফার (ইংরেজি), মোঃ ফিরোজ সুলতান (ইংরেজি), মোঃ খালেকুজ্জামান মিলন (গনিত),অশোক কুমার (গনিত),মোঃ আলমগীর হোসেন (রসায়ন),মোঃ আনোয়ার হোসেন (গনিত),মোঃ শাহিন (ইংরেজি), মোঃ জালাল উদ্দিন (রসায়ন),মোঃ অন্তর (গনিত),খুশী রানী (বাংলা),মোসাঃ ফারজানা (বাংলা),মোসাঃ ফাতেমা খাতুন (বাংলা),মাহফুজ (বাংলা),মোসাঃ সুলতানা রাজিয়া (অর্থনীতি),মোঃ এনামুল হক (আই,সি,টি),মোঃ আব্দুল মান্নান (কারিগরি শাখা),রাজু আহমেদ (ইংরেজি)। পরিচালক-মোঃ মোজাহারুল ইসলাম,বি কম (সম্মান) এম কম (ব্যবস্থাপনা), মোবাইল নং-০১৭১৬১০৫০৮৭,০১৭০০৮০৭৪৮৪