ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দীন
ফটিকছড়ির সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আজম।এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মদিনাতুল উলুৃম মুনিরীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ হোসেন। সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়র সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ।শিক্ষক শাহারিয়ার চৌধুরীর সঞ্চালনা করেন।পরে দেশ ও মানবজাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।