আব্দুল বাছির (সুনামগঞ্জ)
সোমবার সন্ধ্যায় অবশেষে সুনামগঞ্জ -১ (ধর্মপাশা -জামালগঞ্জ -মধ্যেনগর-তাহেরপুর) আসনে ধানের শীষে প্রার্থী হিসেবে বিএনপি মনোনয়ন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক । দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অভ্যন্তরীণ বিতর্কের অবসান ঘটিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, এ আসনে একাধিক প্রার্থী মনোনয়নের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও জনপ্রিয়তার বিবেচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হকের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই সুনামগঞ্জ -১ (ধর্মপাশা -জামালগঞ্জ-মধ্যনগর-তাহেরপুর) আসনের জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকেই মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক কে শুভেচ্ছা জানান।
স্থানীয় রাজনীতিবিদদের মতে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জ -১ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটেছে এবং এখন দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে ধান শীষের বিজয়ের জন্য মাঠে নামবেন।