আব্দুল বাছির (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের, ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক এর নেতৃত্বে এসআই ও ফোর্সসহ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) সন্ধা ৭ টার দিকে ধানকুনিয়া জলমহল খলা ঘর থেকে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্মপাশা থানায় দায়েরকৃত স্পেশাল মামলা, তারিখ ২৭ নভেম্বর ২০২৫ অনুসারে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ধর্মপাশা উপজেলার সুখাইড় উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা এবং সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের হাজী আব্দুল বারেকের ছেলে।ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক বলেন, “বিশেষ ক্ষমতা আইনে মোঃ দেলোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”