: সোহাগ মিয়া দিরাই( সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে অনুষ্ঠিত হয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সিলেট বিভাগীয় সম্মেলন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে ক্যাবের কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার অঙ্গীকারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমী (BFA) প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) জনাব মোহাম্মদ রেজাউল করিম।
সম্মেলনে সভাপতিত্ব করেন ক্যাব-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব জামিল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন -বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা আনিছ চৌধুরী,
ক্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্যাব হবিগঞ্জ শাখার সভাপতি দেওয়ান মিয়া, ক্যাব সুনামগঞ্জের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, ক্যাব মৌলভীবাজার শাখার প্রতিনিধি সেয়দ মহসিন, সহকারী ভূমি কর্মকর্তা, শান্তিগঞ্জের ফজলে রাব্বি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, দিরাই উপজেলা—ছবি চৌধুরী
সাংবাদিক ইমরান হোসাইন সহ আরও অনেকে।
সন্মেলনে বক্তারা ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তৃতায় অংশগ্রহণকারীরা ক্যাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনাও তুলে ধরেন।