মোহাম্মদ আব্দুস ছালাম ষ্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার করা হয়েছে। থানার মামলা নং - ১৫ (১২) ২০২৫ এর আসামি পৌরসভার ভাসখালা গ্রামের মৃত ইছাক আলীর পুত্র নজির আলী (৭০)-কে গ্রেফতার করা হয়েছে।সিআর- ৬৯ / ২৫ (ছাতক) মামলার আসামি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামন্দপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র গৌছ আলী (৪৫), আব্দুল মনাফের পুত্র অলাছ মিয়া (৪০), আলাই মিয়ার পুত্র,রুমান মিয়া (২৫), আব্দুল গফুরের পুত্র সুজন মিয়া (২৯),আব্দুন নুরের পুত্র মারজান (২৪) ও সালাম মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়।ছাতক থানার এসআই মোঃ সাদেক,এস আই,মোঃ শরিফুল , এস,আই ইব্রাহিম মিয়া, এএসআই সাহাব উদ্দিন ,এএসআই নাছির , এএসআই সাইফুর , এএসআই তোহা , এএসআই বিশ্বজিত রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের-কে গ্রেফতার করেছেন।ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ আসামি গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।