আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম সীতাকুণ্ডের ছোট কুমিরা কে-ওয়াই এলাকায় ২ই অক্টোবর বৃহস্পতিবার রাত ০৮:০০ সময় অবৈধ পাহাড়ী গাছের প্রায় ১০৩ পিচের একটা চালান আটক করা হয়।গত এক বছর ধরে সীতাকুন্ডের বিভিন্ন সাইডে দলীয় প্রভাব খাটিয়ে কিছু অসাদু ব্যবসায়ী এই অবৈধ পাহাড়ী গাছের চোরাচালানের সাথে জড়িত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাত ০৮:০০ টার সময় গোপন সূত্রের ভিত্তিতে বিভিন্ন পত্রিকা এবং চ্যানেলের সাংবাদিক ও কুমিরা রেঞ্জের বন কর্মকর্তারা মিলে এই অবৈধ গাছের চোরাচালানটি ধরতে সক্ষম হয়।
স্থানীয়রা জানাই, শুধু এবার না এর আগেও অনেকবার এই এলাকায় নানা ধরনের ধরনের অবৈধ গাছের চোরা চালান হতে তারা দেখতে পেয়েছেন। কিন্তু তাদের দলীয় প্রভাবের কারণে কেউ কোন প্রকার প্রতিবাদ করার সাহস পায়নি। স্থানীয়রা আরো বলেন, এই কাজের সাথে বনবিভাগের কর্মকর্তারা ও জড়িত রয়েছে।
গোপন সূত্রে জানা যায়, দীর্ঘ ছয় মাস ধরে পাহাড়ের বিভিন্ন প্রজাতির গাছ কেটে তারা ব্যবসা করে আসতেছে। এদের মধ্যে অন্যতম কুমিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের তাঁতি দলের সভাপতি বাঁচা মিয়া। বাঁচা মিয়া প্রভাতী বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার কে বলেন, এই অবৈধ গাছ কাটার সাথে দলীয় আরো অনেক নেতাকর্মীরা জড়িত রয়েছে।
কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির প্রভাতী বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার কে বলেন, তারা আমাদের দলীয় কেউ না তাদেরকে দলীয় কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে এরপরেও তারা দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছে।পরে উদ্ধারকৃত এই অবৈধ গাছগুলি কুমিরা রেঞ্জ কর্মকর্তারা গাড়ি করে তাদের বিটে নিয়ে যায়।