ওবায়দুর রহমান, সালথা উপজেলা, প্রতিনিধি
ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক, সালথা ও নগরকান্দার গণমানুষের আস্থাভাজন নেত্রী জনাবা শামা ওবায়েদ।তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।জনগণই দেশের মালিক, তাদের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই লড়াই।এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তারা বলেন,গট্টি ইউনিয়নসহ সালথা উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে এই সম্মেলনের মধ্য দিয়ে।সম্মেলনে বক্তারা আওয়ামীলীগ সরকারের দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের নিন্দা জানিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জনাবা শামা ওবায়েদ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।