ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গত বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। ফলে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। মাঠজুড়ে সোনালি ধানের শিষে ভরে উঠেছে গ্রামের পর গ্রাম।তবে ধানের ভালো ফলনেও কৃষকদের মনে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে পেঁয়াজ চাষকে ঘিরে। স্থানীয় কৃষকরা জানান, এবছর সারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে তারা নতুন করে পেঁয়াজ চাষে অনীহা প্রকাশ করছেন। কৃষকরা বলেন,এভাবে সারের দাম বাড়তে থাকলে আমাদের পক্ষে চাষাবাদ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, সারের দাম নিয়ন্ত্রণে এনে কৃষকদের সহায়তা করার জন্য।এ বিষয়ে সালথা উপজেলার কৃষি অফিসের একজন কর্মকর্তা জানান,ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা কিছুটা লাভবান হলেও সারসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিষয়টি সরকার পর্যায়ে অবহিত করা হয়েছে।