মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা সার্কিট হাউস মাঠে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি সম্পন হয়েছে। বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার আজ সকালে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনে প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ও কেসিসির প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, নগরবাসী যাতে সুষ্ঠুভাবে ঈদ উল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করতে পারে সেজন্য সার্কিটহাউজ মাঠ প্রস্তুতির কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ টি মোবাইল টিম সার্বক্ষনিক কাজ করছে। নগরবাসী সাচ্ছন্দে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারবে বলে আশা করা যায়। সে লক্ষ্য খুলনা সিটি কর্পোরেশন ও কেএমপির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যাবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১ টি ওয়ার্ডে কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাতের আয়োজন করা হচ্ছে। পরে সার্কিট হাউজ মাঠে ঈদ উল ফিতর উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়াবলী নিয়ে গনমাধ্যমকর্মীদের ব্রিফ করেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( এ্যাডমিন ও ফিনান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ। পরিদর্শনকালে খুলনার জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল, কেসিসির প্রধান প্রকৌশলী ( অতিরিক্ত দায়িত্বে) মশিউজ্জামান খান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলা প্রশাসন,কেএমপি, কেসিসির কর্মকর্তাসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল ৯ টায় ও ১০ টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।